পানিতে ডুবে ৩ জনের মৃত্যু

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

Lakshmipur News
পোস্টটি শেয়ার করুন
লিংক কপি হয়েছে ✓
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ এ,এম
প্রতিবেদক: ইকবাল হোসাইন (এডমিন)| লক্ষীপুর

পানিতে ডুবে ৩ জনের মৃত্যু

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬নং শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে কাচারিবাগ এলাকার ইব্রাহিম পাটওয়ারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আবু সিদ্দিক পাটোয়ারী (৭০), তাঁর নাতি পিয়াস(৮) এবং নাতনি পপি আক্তার (৬)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,পুকুরে গোসল করতে গিয়ে প্রথমে আবু সিদ্দিক পানিতে ডুবে যান। পরে তাঁকে খুঁজতে গিয়ে তাঁর দুই নাতি-নাতনিও পানিতে ডুবে যায়। প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা পুকুর থেকে তিনজনকে উদ্ধার করেন।স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২ টার সময় আবু সিদ্দিক পাটোয়ারী তাঁর দুই নাতি-নাতনিকে সঙ্গে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। পুকুরে নামার পর আবু সিদ্দিক পানিতে ডুব দেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তাঁকে আর পানির ওপরে উঠতে দেখা যায়নি।
দাদাকে পানির ওপরে দেখতে না পেয়ে দুই শিশু তাঁকে খুঁজতে পানিতে নামে। একপর্যায়ে তারাও পানিতে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন দ্রুত পুকুরের দিকে ছুটে আসেন।পানিতে ডোবার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা পুকুর থেকে আবু সিদ্দিক, পিয়াস ও পপি আক্তারের মরদেহ উদ্ধার করেন।কিন্তু
আবু সিদ্দিক ও তাঁর নাতনি পপি আক্তারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় নাতি পিয়াসকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।স্থানীয়/স্বজনদের ধারণা, আবু সিদ্দিক পানিতে ডুব দেওয়ার পর স্ট্রোক করার কারনে আর ওপরে উঠতে পারেননি।একসঙ্গে পরিবারের তিন সদস্যের মৃত্যুতে ১৬নং শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে দুই শিশুর মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোক দেখা দিয়েছে।
যে দুই নাতি-নাতনিকে নিয়ে আবু সিদ্দিক পুকুরে গোসল করতে গিয়েছিলেন, অল্প সময়ের ব্যবধানে তাঁদের তিনজনের মরদেহ বাড়িতে ফিরে আসার ঘটনায় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরটি বাড়ির কাছেই হওয়ায় সেখানে পরিবারের সদস্যদের গোসল ও দৈনন্দিন কাজে পানিতে নামার ঘটনা স্বাভাবিক ছিল। কিন্তু মুহূর্তের একটি দুর্ঘটনা পুরো পরিবারকে শোকের মধ্যে ফেলে দিয়েছে।
শাকচর ইউনিয়ন পরিষদের স্থানীয় একজন সদস্যও ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন। একই পরিবারের তিনজনের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি পুকুর ও জলাশয়ে শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

পুলিশের বক্তব্য

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার কথা জানিয়েছেন। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিশুদের পানিতে নামার ক্ষেত্রে সতর্কতার আহ্বান


বাংলাদেশে পুকুর, খাল, নদীসহ বিভিন্ন জলাশয়ে প্রতিবছর পানিতে ডুবে অনেক মানুষের মৃত্যু ঘটে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে পানির কাছাকাছি অবস্থান করার সময় অভিভাবকদের অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন।
শাকচরের এই ঘটনাও দেখিয়ে দিয়েছে, পরিবারের বড় কোনো সদস্য পানিতে সমস্যায় পড়লে সাঁতার না জানা শিশুদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। তাই শিশুদের একা পুকুর বা অন্য কোনো জলাশয়ের কাছে যেতে না দেওয়া এবং গোসলের সময় অভিজ্ঞ ও সক্ষম প্রাপ্তবয়স্কের সরাসরি নজরদারি থাকা জরুরি।
স্থানীয় বাসিন্দাদের মতে, বাড়ির আশপাশের পুকুরগুলোর ঘাট ও পানিতে নামার স্থানগুলো নিরাপদ করা এবং শিশুদের সাঁতার শেখানোর উদ্যোগ নিলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি কিছুটা কমানো সম্ভব।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *